জামাকাপড় খোলার চেয়েও মানুষ বেশি নগ্ন হয় তখনই, যখন সে নিজের গোপন থেকে গোপন কথা অন্যকারোর কাছে খুলে প্রকাশ করে। বুকের বোতাম আলগা করে ভেতরের পোড়া দাগ, ক্ষত বিক্ষত অংশ গুলো আঙ্গুল দিয়ে চিনিয়ে দেয় একটা একটা করে....
তার ভেতর লুকিয়ে রাখার মতো আর কোনো রহস্য থাকে না, আর কোনো পর্দা থাকে না। আড়াল করার মতো দরজা থাকে না, পুরোটা হাট করে খুলে দেয়, মানুষ চিরকাল নগ্ন হতে ভালোবাসে, উলঙ্গ হতে ভালোবাসে তার সবচেয়ে কাছের মানুষটার কাছে....
রহস্য ব্যথা দুঃখ জমিয়ে রাখতে রাখতেও একটা সময়ের পর ক্লান্তি আসে, হাঁপিয়ে ওঠে মানুষ, ভেতরের জমানো কথা গুলো ঝেড়ে ফেলার জায়গা খুঁজে বেড়ায় হাড় হাভাতের মতো....
এমন একটা লোক খোঁজে, যাকে দিনের শেষে প্রবল উৎসাহে কলেজে যাওয়ার কথা থেকে বাসন মাজতে মাজতে হাত কেটে যাওয়ার কথাও বলা যায়, মাছের ঝোল কি দিয়ে রান্না করেছে, কাজের মাসি আসতে কতটা দেরি করলো সব বলা যায়.... এমন একটা লোক খোঁজে যাকে অফিসে গিয়ে বসের ঝাড় খাওয়ার কথা থেকে সন্ধে বেলায় প্রেমিকের বুকে বুক ঠেকিয়ে চুমু খাওয়ার কথাও বলা যায়।
এই সহজ কথাগুলো বলতে বলতেই একদিন মানুষ জটিল থেকে জটিল কথাও বলে ফেলে, যেটা বলার আগে এক গ্লাস জল খেতে হয়, ঢোক গিলতে হয়, হোঁচট খেতে হয়, কিন্তু সেই মানুষটাকে খুব সহজেই বলে ফেলে চোখ বন্ধ করে....
চিরকাল মানুষ ঠিক নিজের মতো এমন একটা লোক খোঁজে যার কাছে উলঙ্গ হওয়ার আগে একবারও ভাবতে হবে না "আমি কি ভুল করছি না ঠিক"!
যার সাথে কথা বলার সময় ভাবতে হবে না "আচ্ছা সে বিরক্ত হচ্ছে না তো"!
যাকে নিজের সবটা উজাড় করে বলার পর ভাবতে হবে না "সে কাউকে কোনোদিন বলবে না তো"!....
হ্যাঁ হতেই পারে যার কাছে আমরা আমাদের রহস্য উন্মোচন করি, সে খব একটা কাছের নয়, তেমন বিশেষ কোনো সম্পর্ক নেই, পরিচিতিনেই!....
তবুও কিছু মুহূর্তে দুটো অচেনা মানুষ সবচেয়ে কাছের চেনা মানুষ হয়ে ওঠে...
আসল দায়িত্ব হলো সেই ব্যক্তিটির, যার কাছে আমরা আমাদের ভেতরের দেওয়াল ভেঙে আলো, অন্ধকার, মিথ্যে, সত্যি প্রকাশ করি, সে যেন এই গোপন থেকে গোপনতর কথাগুলো জানার পর আমাদের দুর্বলতার সুযোগ না নেয়....
কিন্তু বেশিরভাগ মানুষ নিজের দায়িত্ব পালন করতে গিয়ে চূড়ান্ত ভাবে ব্যর্থ প্রমাণিত হয়! আমরা অন্য কারোর থেকে পাওয়া দুঃখের কথা তাকে বলি, আর সে নিজের স্বার্থ পূরণের জন্য আমাদের দুঃখ গুলো অন্য কারোর কাছে প্রকাশ করে....
জীবন বড় অদ্ভুত! কখন যে ইউটার্ন নিয়ে কোন চোরা গলিতে ঢুকে যায় কেউ বলতে পারে না.....
সবাই আমরা সব জানি কিন্তু ইচ্ছে করেই নিজেদের খুলে ফেলি অন্য কারোর কাছে, কারণ ঠকে যাওয়ার মধ্যে যন্ত্রণা আছে, কিন্তু "ঠকে গেছি" জানার আগে পর্যন্ত একটা উন্মাদনা, একটা ঘোর কাজ করে, সবকিছু বেশ হালকা লাগে, হাওয়ায় হাওয়ায় ভাসতে থাকি ফুরফুরে তুলোর মতো।
নেশায় ডুবতে আমরা সবাই ভালোবাসি, তা সে চোখের নেশা হোক কিংবা হেরে যাওয়ার নেশা....
ভালোবাসি তোমাকে 💔🥀
