Tuesday, 7 August 2018

অন্ধকারে তুমি

আমি কেন অন্ধকারে বাড়িয়ে দেই পা?
অন্ধকারে তুমি যেজন, আলোতে তা না।

আলো আছে ভালোর জন্য
অন্ধকারও ভাল,
অন্ধকারে তাইতো তুমি
আলোর প্রদীপ জ্বালো!

আমি না হয় অন্ধকার আর
তুমি না হয় আলো
আমার মাঝে তোমার মাঝে
প্রেমের প্রদীপ জ্বালো।


Thursday, 17 August 2017

অহংকার পরিবর্তন শীল

অহংকার পরিবর্তন শীল
*********????********
১০ বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী 'নজর কাড়া' মেয়েটা এখন দুই বাচ্চার মা। কিন্তু সেই রূপ আর নাই।এখন আর আলাদা ভাবে সুন্দরী হিসাবে কারো 'নজর কাড়ে' না!!
.
সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটা এখন গোরু গাধার মতো খাটা বিসিএস স্টুডেন্টদের সাথে একি সরকারি দপ্তরে “দূর্দান্ত” স্যালারিতে ‘দক্ষতার’ সহিত জব করে!!
.
ক্লাসের সবচেয়ে বেশি পড়াশুনায় সময় ব্যয় করা ছেলেটা এখনো বেকার ঘুরছে।
.
অন্যের গার্লফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া বাইকওয়ালা ছেলেটার ‘হবু বউ’ এখন আরেক 'স্টাব্লিষ্টড টাকাওয়ালার' বিয়ে করা বউ!!
.
৬ বছর আগে ক্লাসের সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটা এখন লোনের বোঝা মাথায় নিয়ে কাজ করে!!
.
১৫ বছর আগের ক্লাসের লাস্ট বেঞ্চে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটা এখন মেডিকেল এর এক্স স্টুডেন্ট!!
.
৭-৮ বছর ধরে নিজের ইচ্ছা মত একের পর এক প্রেম করা সুন্দরী মেয়েটা এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করে!!
.
৫ বছর আগেও সবচেয়ে ভালো জুটিটা এখন একজন আরেক জনের ব্লক লিস্টে!!
.
৬-৭ বছর ধরে বার বার বড়লোক বয়ফ্রেন্ড চেঞ্জ করা ফর্সা সুন্দরী মেয়েটা এখন পাত্র পক্ষের কাছে বার বার রিজেক্ট হয়!!
.
৩৫-৪০ বছর আগে প্রেম করে বিয়ে করা জুটিটা এখন নিজের ছেলে মেয়ের প্রেম আছে শুনে বাকরুদ্ধ হয়ে যায়!!
.
১০ বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখন নিজেই বন্ধুহীনতায় ভোগে!!
.
৪-৫ বছর আগে ক্লাসে সবার আগে তুলনামুলক সবচেয়ে ভালো জায়গায় জব পাওয়া সবচেয়ে ভালো ছেলেটা এখন রোড অ্যাকসিডেন্টে মৃত!!
.
কখন যে কার কপালে কি ঘটে তা আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব না। অর্থ বিত্ত রুপ গুনের কারনে সাময়িক কিছু দিনের জন্য আপনি হয়তো সময় কে নিজের মত করে চালাতে পারবেন কিন্তু সব সময় ‘সময়’ আপনার ইচ্ছা আর কর্ম অনুযায়ী চলবে এমন আশা করলে ভুল করবেন।
.
আসলে সময় সবারই আসে। কারো হয়তো ৫ মাস পরে আসে কারো ২৫ বছর পরে আসে। আজকে আপনি কারো উপর জুলুম করলে, কাউকে কটাক্ষ করলে, অহংকার করলে সিওর থাকুন এক দিন আপনিও একি সিচুয়েশনে পড়বেন।
আবার আজকে আপনার উপর কেউ জুলুম করলে, আন্ডারএস্টিমেট করলে, ছেড়ে চলে গেলে হতাশ হওয়ারো কিছু নেই। সময় নিজেই এর শোধ নেবে।
.
অল্প কয়দিনের জীবন, তার চেয়েও অল্প কয়দিনের টাকা পয়সা রুপ গুণের ঠাটবাট... এরপরো মানুষের এতো অহংকার কোথা থেকে আসে বুঝি না !


Saturday, 10 June 2017

কি আর করার

প্রেমিক মাত্রের উচিৎ
এক বছর মেয়াদে প্রেম করা
কারণ প্রেমিকারা রং
বদলানোর সুযোগ খুঁজতে পারে।
অধিকাংশ ক্ষেত্রে খোঁজেও বৈকি!
পাছে প্রেমিকের সংখ্যাতাত্ত্বিক প্রেমিকার
তালিকাটাও ভারী হয় ।।


Monday, 27 February 2017

২১ এর জীবন

২১এর প্রেমের স্বাদ কখনো আপনি ২৮ এ পাবেন না। ২১তে যে আয়নায় দাঁড়িয়ে প্রেমিকের সামনে যাবেন বলে কপালে টিপ লাগিয়ে, চোখ একেঁ কাজল পরেছিলেন, সেই আপনি ২৮ এ দাঁড়িয়ে হিসেব কষবেন জীবনের পাওয়া, না পাওয়া নিয়ে। ২১ তে মনে হবে, প্রেমিকের চোখে তাকিয়ে এক জীবন দিব্যি পার করা যাবে। কিন্তু, সেই আপনি দশ বছর পর প্রেমিকের চোখে একরাশ বিষাধ খুঁজে পাবেন। চোখ ছল ছল করা প্রেমের নৌকা আর আবেগে এসে ঘাঁট বাঁধবে না। জীবনের নৌকা তখন উল্টো স্রোতে পাল তুলবে। ২১প্রেমে হাবুডুবু অবস্থায় মায়ের বকুনি বেশ বিষাধ লাগে। কেউ কোন কিছু বললেই তাকে চোখের বিষ লাগে। কিন্তু সেই আপনি ২৮ এ এসে অন্য কোন ২১ কে জীবনের বাস্তবতার গল্প শুনাবেন। জীবন কি অদ্ভুত তাই না!  
জানেন, জীবন কিন্তু রিভার্সে খেলে। পেছনের ভুলে জীবন আপনাকে শাস্তি দিবে। পিছনের ভুলকে শুধরাতে শুধরাতে নতুন ভুলের জন্ম নিবে। জীবন এই রিভার্সে খেলতে খেলতেই দেখবেন, আপনি পাকা খেলোয়ার হয়ে গেছেন। তবে আফসোস কি জানেন! যখন আপনি পাক্কা কোচ হয়ে যাবেন জীবনের খেলায়, ঠিক  তখন দেখবেন সময়, বয়স, ইচ্ছা অনেকটাই ফ্যাঁকাসে হয়ে গেছে। চাইলেই সেই ২১ঝলমল করা প্রেম আপনার আবেগের ধারে কাছে নেই। আপনার আবেগ তখন বাস্তবতা চিনে গেছে। সেই আবেগী আপনি, আজ জীবন নামক রঙ মঞ্চে সেরা অভিনেতা, সেরা খেলোয়ার।
-আবেগ বদলে গিয়ে ম্যাচুয়র হওয়ার নামই জীবন!
                                       ✍️কলমে : সুমন শিকারী

Wednesday, 15 February 2017

Feeling Love

লেখাটা ছোটো হয়ে গেলো, অত্যন্ত সুন্দর কথা
প্লিজ একটু বড়ো করে পড়ে নেবেন..............।

একটা সময় ভ্যালেন্টাইন্স ডে ছিল না। কিস ডে ছিল না। চকলেট ডে ছিল না। ছিল না প্রোপোজ ডেও। কিন্তু প্রেম ছিল। দুনিয়াকে ওলট পালট করা প্রেম ছিল। হুম.....খাটি প্রেম ছিল। গভীর ভালোবাসা ছিল। বিশুদ্ধ বিশ্বাস ছিল। একে অপরের প্রতি প্রচন্ড আস্থা ছিল। নির্ভরতা ছিল। প্রকাশ ছিল কম অথচ অনুভব ছিল সুগভীর।
এখন সব আছে। বাড়াবাড়ি রকমের প্রকাশ আছে। কিন্তু ভালোবাসাটা নেই। বিশ্বাসটা নেই। আস্থাটা নেই। বড্ড অভাব চলছে। আমাদের আয়োজন বেশি। অনেক বেশি। যখনই প্রয়োজনের থেকে বেশি আয়োজন হয় তখনই বুঝতে হবে আসল জিনিসটার অভাব পড়েছে। চৈত্রের খড়ায় যেমন বৃষ্টির অভাব পড়লে মানুষ বৃষ্টির জন্য বিভিন্ন আয়োজন করে তেমন বর্তমান পৃথিবীতে ভালোবাসার অভাবে মানুষ ভালোবাসা দিবস নিয়ে এত আয়োজন, মাতামাতি করে। এসব আয়োজন করতে গিয়ে মানুষ ভুলেই যায় যে ভালোবাসাটা আসে হৃদয়ের গহীন থেকে যার জন্য কোন বিশেষ কোন দিনের প্রয়োজন হয় না। সত্যিকার ভালোবাসা সব সময় থাকবে। সত্যিকার ভালোবাসার মানুষদের জন্য প্রতিদিনই ভালোবাসা দিবস।
ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসার মানুষ গুলো।
                                                  Sumon Sikari

Monday, 30 January 2017

ভালোবাসবো শুধু তোমায়

একটা পৃথিবী চাই আমার দিবে ?
সেখানে শুধু থাকবে তুমি মানবী
ভাসবে না তোমার মনে আমার ছাড়া
আর কারো প্রতিচ্ছবি
একটা আকাশ চাই, পারবে দিতে তুমি ?
সেখানে উড়বে শুধু তোমাকে ঘিরে
আমার স্বপ্ন ঘুড়ি 
সেই বাতাস চাই, দাও আমায়
যে শুধু বয়ে বেড়াবে একটি ধ্বনি 
“ভালোবাসি তোমাকে আমি”
না থাকবে না তার কোন প্রতিধ্বনি
সব কিছুই হবে, যদি একবার বল 
আমার ভালোবাসায় জীবন সাজাবে তুমি
অন্তরের অন্তরাল থেকে বলবে কি তুমি ?
আমার ভালোবাসায় জড়াতে রাজি তুমি !! 


Monday, 23 January 2017

বিশ্বাস

কেহ বিশ্বাস করে, কেহ করে না। যে বিশ্বাস করে সেও সত্য-মিথ্যা যাচাই করে না, যে অবিশ্বাস করে সেও না। বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্নটা নির্ভর করে মানুষের খুশির উপর।
www.facebook.com/sumonsikari

Love

প্রিয়জন যদি থাকে পাশে,
মনে হয় পৃথিবীর সব সুখ আমারই কাছে।
ভালোবাসা বুঝি তখনই সত্যি হয়,
যখন ভালোবাসার মানুষটি মনের মত হয়।

Sunday, 18 December 2016

ভালো নেই

জীবন খুবই কষ্টের। কেউ বোঝে না আমাকে। এমনকি যাকে মন-প্রাণ দিয়ে ভালোবাসি সেও বুঝলো না আমাকে। বোঝার চেষ্টাও করল না। সে কি বোঝেনা - আমি তাকে অনেক ভালোবাসি। তার কথা না শুনে, তাকে না দেখে থাকতে পারিনা। আমি যে তার ভালোবাসায় অন্ধ হয়ে গেছি। প্লিজ ভগবান তাকে একটু বুঝিয়ে বলো। 

মন ভালো নেই

“ ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনও প্রেম জাগে না। যা জাগে সেটা হল সহানুভূতি। ”

“ মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না। মেয়েরা পছন্দ করে অগোছালো মানুষ। ”

Friday, 16 September 2016

Sumon Sikari: love

Sumon Sikari: love

love

যে সম্পর্কে একসাথে সময় কাটানোটা কিছু করার থেকে বেশিই মূল্যবান হয়ে যায়, সেই সম্পর্কে ভালোবাসার কমতি হবে না কখনো...।

Monday, 8 August 2016

love

যাকে আপন করতে পারবে না
তাকে মিথ্যা আশা দিও না,
তুমি হয়ত তার সাথে অভিনয় করছ
কিন্তু সে তোমাকে নিয়ে তার
স্বপ্নের পৃথিবী সাজাচ্ছে।

Thursday, 23 June 2016

আত্মবিশ্বাস

প্রতিটি ভুল তোমার অভিজ্ঞতা বৃদ্ধি করে,
আর তোমার অভিজ্ঞতা যত বৃদ্ধি পায়,
ভুলের সংখ্যা ততই কমতে থাকে...।।।

আত্মবিশ্বাস

"কঠোর পরিশ্রম কখনই ক্লান্ত করে না,
কিন্তু মনে এমন একটা খুশির যোগান দেয়,
যাকে আমরা পরিপূর্ণতা বলি..."
                                              ( নরেন্দ্র মোদী

Wednesday, 15 June 2016

তুমি আমার

আমি চিরকাল এমন কাউকে খুঁজতাম যার সাথে আমি সারাটা জীবন বাঁচব,
কিন্তু শেষ অবধি এমন কেউ আমার জীবনে এলো, যাকে ছাড়া বাঁচার স্বপ্নটুকুও আমি দেখি না...।।

মিস করছি তোমাকে

শুনতে কি পাও আকাশের গর্জন?
দেখতে কি পাও মেঘের চাউনি?
ছুঁয়ে দেখো না বৃষ্টির পানি,
ফোঁটায় ফোঁটায় শুনতে পাবে,
তোমায় মিস করছি আমি....।।

Tuesday, 7 June 2016

আজও ভালোবাসি

দূরে থাকতে চাও ?
থাকো - তবে নীরব থেকো না ।
মনে রাগ লুকোনো থাকলে,
যা খুশি বলো - তবুও চুপ থেকো না ।
ইচ্ছে হলে মুখ ফিরিয়ে থাকো,
তবুও কাছে যেতে বারণ কোরো না ।
ভালোবাসতে না পারো,
বন্ধু হিসেবে থাকো,
তবুও কখনো ঘৃণা কোরো না।
দূরে দূরে থাকো,
তবু অবহেলা কোরো না।

                                              (সুমন)

Thursday, 12 May 2016

My Love

বড় ইচ্ছে করছে আজকে ,
তোর হাতটা ধরে হাঁটতে !
বড় ইচ্ছে করছে আজকে ,
তোকে শুধুই ভালবাসতে !!

Sunday, 8 May 2016

Love

একটি মেয়ে তার বয়ফ্রেন্ডকে
জিজ্ঞেস করল..........

- কেন তুমি আমাকে এত ভালোবাস?
ছেলেটি জবাব দিল........
- কারন আমার জানা নেই ।

মেয়েটির ভাল লাগল না উত্তরটা
এবং সে বলল........

- না আমাকে একটা কারন দেখাও।
ছেলেটি বলল.........
- ওকে। কারন তুমি দেখতে অনেক
সুুন্দরী, স্মার্ট এবং আকষর্নীয়।

মেয়েটি তার কথায় সন্তুষ্ট হল।

তারপর একদিন মেয়েটির অসুখ হল।

সুস্থ হবার পর তার রুপ লাবণ্য অনেক কমে
গেল এবং সে দেখতে চিকন এবং দুর্বল
হয়ে গেল।

পরে মেয়েটি এবং ছেলেটির
দেখা হবার পর মেয়েটি বলল.......

- তুমি কি এখনো আমায় ভালবাস?
- না। এখন তুমি আর সুুন্দরী এবং
আকর্ষণীয় নও। তাই কারন অনুযায়ী
আমি আর তোমাকে ভালবাসি না।

মেয়েটি কাঁদতে শুরু করে দিলো।
মেয়েটির চোখের জল তার নরম গাল
বেয়ে মাটিতে পরার আগেই
ছেলেটি তার হাত দিয়ে চোখের জল
মুছে দিল।
তারপর ছেলেটি তার হাত ধরে বলল......

- এখন বুঝেছ যে, ভালবাসা কোনো
কারন দিয়ে হয়না।

আমি তোমাকে ভালবাসতাম,
এখনো বাসি এবং ভবিষ্যতেও বাসবো।

আর তা কোনো কারন ছাড়াই।

Friday, 6 May 2016

ভালোবাসি শুধু তোমাকে......

দিন যায় দিন আসে
সময়ের স্রোতে ভাসে,
কেউ কাঁদে কেউ হাঁসে
তাতে কী যায় আসে,
খুঁজে দেখ আশে পাশে
কেউ তোমায় ভালবাসে।

Thursday, 5 May 2016

বিশ্বাস

জল নয়,
পিপাসা বেশি মূল্যবান......
মৃত্যু নয়,
জীবন বেশি মূল্যবান.......
ভালো হয়তো
অনেকেই বাসে এই পৃথিবীতে
কিন্তু ভালোবাসা নয়,
বিশ্বাস বেশি মূল্যবান......।।

Love

তুমি আমাকে সুখ দিয়ে
নিজে কেন দুঃখ পাও ।।
জানোনা - তুমি দু:খ পেলে
আমিও দুঃখ পাই ।।

Tuesday, 15 March 2016

Love

কেউ কেউ তাড়াতাড়ি মারা যায় কেন না ঈশ্বর তাদেরকে বেশি ভালবাসেন,
আমি এখনও পৃথিবীতে আছি কারণ এই পৃথিবীতে এমন কেউ আছে যে আমাকে ঈশ্বরের চেয়েও বেশি ভালবাসে...............

Friday, 11 March 2016

Love

তোমার সাথে দেখা হওয়ার আগে আমি কোনোদিন জানতাম না কেন কেউ কেউ কারো দিকে তাকিয়ে কোনো কারণ ছাড়াই হাসে...............

ভালবাসা

ভালবেসে এই মন,
তোকে চায় সারাক্ষণ।
আছিস তুই মনের মাঝে,
পাশে থাকিস সকাল সাঝেঁ।
কি করে তোকে ভুলবে এই মন,
তুই যে আমার জীবন।

ভালোবাসি তোমাকে

জামাকাপড় খোলার চেয়েও মানুষ বেশি নগ্ন হয় তখনই, যখন সে নিজের গোপন থেকে গোপন কথা অন্যকারোর কাছে খুলে প্রকাশ করে। বুকের বোতাম আলগা করে ভেতরের পো...