Monday, 26 November 2018

অন্তরে প্রেম

নিখুঁত সুন্দর তোমায় বানিয়েছে ভগবান
মনে হয় জীবন ভরে দেখি সারাক্ষণ,
হৃদয়ের মধুর নীরব বচন করেছে রঙিন
তাই বুঝি নিজেকে লাগছে স্বাধীন।

অম্বর থেকে আগত তুমি এক পরী
মন চায় একবার হৃদয় করতে চুরি,
এত সুন্দর বদন,ঠিক পুষ্পের মতোন
কোনো জাগতিক সুন্দর হতে পারে না এমন।

কোকিলের ন্যায় কন্ঠ দিয়ে তুমি কহ কথা
শুনে মম হৃদয়ের মুছে যায় ব্যথা,
শূন্য পায়ে কানন মাঝে তুমি যেও না
বিঁধলে কাঁটা পদতলে সইতে পারব না।


No comments:

Post a Comment

ভালোবাসি তোমাকে

জামাকাপড় খোলার চেয়েও মানুষ বেশি নগ্ন হয় তখনই, যখন সে নিজের গোপন থেকে গোপন কথা অন্যকারোর কাছে খুলে প্রকাশ করে। বুকের বোতাম আলগা করে ভেতরের পো...