Sunday, 5 April 2020

কি করে হলে এমন

এসেই চলে গেলে সুন্দর একটি ফুলের মতো।
জীবনে এসেছিলে, পৌষ- মাঘের সূর্যের আলোয় মিশে
যাওয়া শিশিরের মতো। অথচ, তুমিই বলেছিলে-
তোমাকে দেখার পূর্বে; যেটুকু ভালোবাসা জমিয়ে
রেখেছি, তা পিপীলিকার খাদ‍্য সংগ্রহের মতো।
আর তুমি কিনা..........!
আমি সেই থেকে তোমাকে পাবো বলে,
আশায় বেঁধে রেখেছি বুক।
নিজেকে বন্দী করে রেখেছি খাচায়,
বন্দী পাখির মতো।
কি আশ্চর্য, নিজেই অবাক হই ! নিজেকে কত রঙঢঙ
এ সাজাই, নিজেই মুগ্ধ নিজের অপেক্ষা দেখে।
কি করে হলে এমন..........!
সেই তুমি নিজের সাথে প্রতারণা করলে।
অথচ, তোমার জন‍্য বারবার পথপানে চাহনি,
কি আশ্চর্য, এতদিন পরেও আমি ঠিক আগের মতো।।



No comments:

Post a Comment

ভালোবাসি তোমাকে

জামাকাপড় খোলার চেয়েও মানুষ বেশি নগ্ন হয় তখনই, যখন সে নিজের গোপন থেকে গোপন কথা অন্যকারোর কাছে খুলে প্রকাশ করে। বুকের বোতাম আলগা করে ভেতরের পো...