খুব নামিদামি কোম্পানি, বেতনটাও অনেক বেশি, তবু চাকরিটা ছেড়ে দিতে হলো! আর এর একমাত্র কারণ হলো ‘বস’। এ জন্যই একটা প্রবাদ রয়েছে- কোম্পানি নয়, চাকরি করুন বস দেখে। কারণ, ভুল বসের পাল্লায় পড়লে আপনার ক্যারিয়ারের বারোটা বাজবে।
দক্ষ কর্মীরা যতটুকু কাজ করেন তা গুণগত মানসম্পন্ন হয়। এ কারণে বসরা তাদের দিয়ে সব সময় বাড়তি কাজ করিয়ে নিতে চান। তখন কর্মীদের কাছে পারদর্শিতা শাস্তি হয়ে দাঁড়ায়। এক গবেষণায় বলা হয়, নির্দিষ্ট সময়ের পর থেকে বাড়তি প্রতি ঘণ্টার কাজে উৎপাদনশীলতা কমতে থাকে। কাজেই দক্ষদের দিয়ে বেশি বেশি কাজ করিয়ে লাভ নেই।









